,

পরকীয়া প্রেমিককে নিয়ে শাশুড়িকে হত্যাচেষ্টা

news-image

রাজবাড়ী প্রতিনিধি : পরকীয়া প্রেমের সম্পর্ক জেনে যাওয়ায় অসুস্থ প্রতিবন্ধী শাশুড়ি জয়গন বেগমকে (৬৫) হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে পুত্রবধূ মায়মুনা খাতুন ময়নার (২০) নামে। শাশুড়ি জয়গন বেগমের করা মামলায় আজ বুধবার ময়নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার আসামিরা হলেন, পুত্রবধূ ময়না (২০) এবং তার পরকিয়া প্রেমিক সদর উপজেলার আলীপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামেরমানিক খানের ছেলে আকাশ খান (২৩)। ময়না রাজবাড়ীর বিলনয়াবাদ গ্রামের রেজাউল মোল্লার মেয়ে এবং সদর উপজেলার আলীপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের হাবিবুর প্রামাণিকের স্ত্রী।

মামলার প্রতিবন্ধী জয়গন বেগম জানান, তিনি নানা রোগে আক্রান্ত। তার ছেলে হাবিবুর ঢাকায় দর্জির কাজ করেন। এই সুযোগে মোবাইলের মাধ্যমে ময়না প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন আকাশ খানের সঙ্গে। যে সম্পর্কের অংশ হিসেবে আকাশ মাঝে মধ্যেই লুকিয়ে তাদের বাড়িতে আসে এবং ময়নার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে ময়নাকে নিষেধ করেন। তবে ময়না তার কথায় কর্ণপাত করেনা। গত ১৭ অক্টোবর সকালে মোবাইলে কথা বলার সময় তিনি হাতে নাতে ময়না ও আকাশের বিষয়টি ধরে ফেলেন। এতে ময়না ও আকাশ তার ওপর ক্ষুব্দ হয় এবং তাকে হত্যার চেষ্টায় লিপ্ত হয়। ওই দিন বিকেলে সাগর তাদের বাড়িতে আসে এবং নেশাজাতীয় দ্রব্য ময়নার কাছে রেখে যান। এরপর সন্ধ্যায় কৌশলে ময়না তাকে শরবতের সঙ্গে ওই নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাওয়ায়। যে কারণে তিনি ঘুমিয়ে পড়েন।

ভোর ৪টার দিকে তার ঘুম ভাঙে। তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান। পরে ঘরে আসতেই ময়না ও সাগর দুজনেই তাকে খাটের ওপর ফেলে বালিশ চাপা দিয়ে হত্যাচেষ্টা চালায়। এক পর্যায়ে তিনি বালিশ সরিয়ে চিৎকার দেন। তখন স্থানীয়রা এগিয়ে এলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই সাগর কৌশলে দৌঁড়ে পালিয়ে যান। এরপর বিষয়টি রাজবাড়ী থানা পুলিশকে জানানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার উপ-পরিদর্শত (এসআই) আতিয়ার রহমান বলেন, মামলার প্রধান আসামি ময়নাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে সাগরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড