,

হানিফ ফ্লাইওভার থেকে পড়ে যুবক নিহত

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভার থেকে নিচে পড়ে এক যুবক মারা গেছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

ওই যুবকের পরিচয় জানা যায়নি। তার বয়স ২৫ থেকে ৩০ বছর হতে পারে। তার পরনে ছিল কাল প্যান্ট ও সাদা-কালো প্রিন্টের ফুল শার্ট।

উদ্ধারকারী পথচারী আশরাফুল ইসলাম সুমন বলেন, ‘যাত্রাবাড়ী মোড়ে ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ এক যুবক ফ্লাইওভার থেকে নিচের পড়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাত পৌনে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির