,

বৈশালীর আত্মহত্যায় অভিযুক্ত রাহুল গ্রেপ্তার

news-image

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত রাহুল নভলানিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কমিশনার হরি নারায়ণ চারী মিশ্রা বিষয়টি নিশ্চিত করে জানান, রাহুলকে ইন্দোর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, অভিযুক্ত রাহুল সপরিবারে ভারত ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন জানতে পেরে পুলিশ লুকআউড নোটিস জারি করে। রাহুল ও তার স্ত্রীকে ধরিয়ে দেওয়ার পরিবর্তে ৫০০০ টাকা পুরস্কারও ঘোষণা করেন মধ্যপ্রদেশের স্বরাষ্টমন্ত্রী।

প্রসঙ্গত, নিজের সুইসাইড নোটে সাবেক প্রেমিক রাহুল নভলানিকে দায়ী করে গেছেন প্রয়াত অভিনেত্রী বৈশালী। গত রোববার নিজের বাড়ি থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সেইসঙ্গে উদ্ধার হয় সুইসাইড নোট।

অভিনেত্রীর ভাইয়ের দাবি ছিল, রাহুল প্রায়দিনই বিভিন্নভাবে বৈশালীকে হেনস্থা করতেন, হুমকি দিতেন। হয়রানি ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ ওঠে রাহুল নভলানি ও তার স্ত্রী দিশা নভলানির বিরুদ্ধে।

জানা যায়, বৈশালীর সাকেব প্রেমিক রাহুল ও তার স্ত্রী দিশা মধ্যপ্রদেশে বৈশালীর প্রতিবেশী। ভারতীয় দন্ডবিধি ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা), ৩৪ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। যাতে বলা হয়, বৈশালীকে দিনের পর দিন হয়রানি করেছে এই দম্পতি, এর জেরেই আত্মহত্যার পথ বেছে নেন বৈশালী ঠক্কর।

২০১৫ সালে স্টার প্লাসের সিরিয়াল ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ দিয়ে শুরু হয়েছিল বৈশালীর ক্যারিয়ার। সেখানে তার চরিত্রের নাম ছিল ‘সঞ্জনা’। এরপর ‘ইয়ে বাদা রাহা’, ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘শ্বশুরাল সিমর কা’, ‘সুপার সিস্টার’, ‘লাল ইশক’ এবং ‘বিষ ও অমৃত’র মতো শো-তে কাজ করেছেন।

১৯৯২ সালের ১৫ জুলাই জন্ম হয় বৈশালীর। তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। গত বছরের এপ্রিলেই বাগদানের খবর দিয়েছিলেন অভিনেত্রী। হবু বর ডা. অভিনন্দন সিং কেনিয়ায় দাঁতের ডাক্তার। যদিও এর মাত্র এক মাস পরেই বৈশালী জানিয়ে দিয়েছিলেন তিনি আর অভিনন্দনকে বিয়ে করতে চান না। বিয়ে ভেঙে দেন তারা, যা এই বছরের জুন মাসে হওয়ার কথা ছিল।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না