,

মিয়ানমারের কারাগারে বিস্ফোরণে নিহত ৮

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারের উচ্চ নিরাপত্তাবেষ্টিত ইনসেইন কারাগারের ভেতরে বিস্ফোরণে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমের খবর।

বিবিসির বার্মিজ ভাষার সংবাদের খবরে বলা হয়েছে, বুধবার সকালে দুটি পার্সেল বোমা বিস্ফোরণ ঘটে। এতে জেলের তিনজন কর্মচারী এবং ৫ জন দর্শনার্থীর মৃত্যু হয়। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বিস্ফোরণে কারাগারের ডাকঘরটি বিধ্বস্ত হয়।

স্থানীয় সংবাদ সংস্থা মিয়ানমার নাউ এবং খিট থিট মিডিয়াও ৮ জনের মৃত্যু ও ১৫ জন আহতের তথ্য জানিয়েছে।

মিয়ানমার নাউয়ের তথ্য অনুযায়ী, একটি ভবনের ভেতরে জেলখানার কর্মীরা যখন বন্দীদের জন্য আত্মীয়দের আনা জিনিস গ্রহণ করছিলেন তখনই বিস্ফারণটি ঘটে। আরেকটি বিস্ফোরণ ঘটে ভবনের বাইরে।

দেশটির সেনাবাহিনীর একটি বিবৃতি উদ্ধৃত করে খিট থিট মিডিয়া জানিয়েছে, বিস্ফোরণের পরে কারাগারের সামরিক কর্মীরা বেশ কয়েকটি গুলি চালিয়েছিলেন। এতে আহতদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির