,

প্রোটিয়াদের সঙ্গে টাইগারদের প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে পণ্ড

news-image

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের সুপার টুয়েলভে নামার নিজেদের শেষবার ঝালিয়ে নেওয়ার সুযোগটা পেলো না বাংলাদেশ। বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের গা গরমের ম্যাচটি হয়েছে পরিত্যাক্ত। বল গড়ানো তো দূরে থাক, টস করার সুযোগ হয়নি অধিনায়কদের।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে এই ম্যাচে বৃষ্টি হতে পারে শঙ্কা ছিল আগেই। শেষ পর্যন্ত এতটাই বৃষ্টি হলো যে মাঠই প্রস্তুত করা গেলো না। ফলে টসের আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

বাংলাদেশের জন্য এই প্রস্তুতি ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার আগে শেষবারের মতো শুধু নিজেদের ঝালিয়ে নেওয়াই নয়, আগের ম্যাচের ভুলত্রুটি শুধরে কতটা প্রস্তুত দল, সেটি দেখার সুযোগ ছিল এই ম্যাচে।

প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ যাচ্ছেতাই পারফরম্যান্স দেখিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম দশ ওভার ভালো করলেও (উঠেছিল ৬৭ রান) বরাবরের মতো শেষের দশ ওভারে খেই হারিয়েছেন বোলাররা। ফলে আফগানিস্তান পেয়ে যায় ১৬০ রানের লড়াকু সংগ্রহ। জবাব দিতে নেমে ব্যাটাররা রীতিমত লজ্জায় ফেলেছেন দলকে। ২৮ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের ইনিংস থামে ৯৮তে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড