,

রূপপুরে দ্বিতীয় পরমাণু চুল্লি স্থাপন কাজের উদ্বোধন

news-image

নিজস্ব প্রতিবেদক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের মূল যন্ত্র রিঅ্যাক্টর প্রেসার ভেসেল (পারমাণবিক চুল্লি পাত্র) স্থাপন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রিঅ্যাক্টর প্রেশার ভেসেল। এটিকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের হার্ট বা হৃৎপিণ্ড বলা হয়। এর আগে গত বছরের ১০ অক্টোবর প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লি স্থাপন কাজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লি স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। তিনি আজ সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে অনুষ্ঠানস্থলে যান। অনুষ্ঠান উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রূপপুর অবস্থান করছেন। রাশিয়া থেকে বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও সাংবাদিকরাও রূপপুর এসে অবস্থান করছেন।

প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর বলেন, ‘আমরা দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য কাজ করছি। এরই মধ্যে প্রথম ইউনিটের ৭৫ ভাগ ভৌত-অবকাঠামো কাজ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে দ্বিতীয় ইউনিটের কাজও দ্রুতগতিতে এগিয়ে নেওয়ায় এখানে পারমাণবিক চুল্লি স্থাপন হচ্ছে। প্রতিটি যন্ত্র সর্বোচ্চ পরীক্ষা-নিরীক্ষা করে নকশা অনুযায়ী বসানো হচ্ছে। এ জন্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সনদ নিতে হয়েছে।

শৌকত আকবর জানান, আগামী বছর ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। আর দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে ২০২৪ সালে।

এই প্রকল্পের কাজ সব মিলিয়ে ৫৫ ভাগ সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটের কাজ সম্পন্ন হয়েছে প্রায় ৭৩ ভাগ এবং দ্বিতীয় ইউনিটের প্রায় ৪৮ ভাগ। আগামী বছর অক্টোবরের মধ্যে রাশিয়া থেকে এই প্রকল্পের জ্বালানি ইউরেনিয়াম আসা শুরু হবে। চুক্তি অনুযায়ী এই প্রকল্পের লাইফ টাইম জ্বালানি সরবরাহ করবে রাশিয়ার কোম্পানি রোসাটম।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড