,

উর্মিলার ডাকে সাড়া দিলেন শাকিব

news-image

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর রাজধানীর বনানীতে একটি বিউটি পার্লার খুলতে যাচ্ছেন। আগামী শুক্রবার ‘গ্লোম্যাক্স’ নামের এই পার্লারটি উদ্বোধন করবেন সুপারস্টার শাকিব খান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উর্মিলা নিজেই। উর্মিলা এখন মায়ের চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে অবস্থান করছেন। সেখান থেকেই জানালেন এ কথা।

পার্লার উদ্বোধনের বিষয়ে তিনি বলেন, ‘শাকিব ভাইয়া আমাদের বিউটি পার্লার উদ্বোধন করতে রাজি হয়েছেন। তিনি আমার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আমাদের শো-রুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে আমার নিমন্ত্রণ গ্রহণ করেছেন।’

উর্মিলা জানান, গত এক বছর ধরে ‘উইমেন্স ক্লাব’ নামে এই বিউটি পার্লার পরিচালনা করছিলেন তিনি। সেটির নাম পরিবর্তন করে নতুন কলেবরে হাজির হচ্ছেন ‘গ্লোম্যাক্স’ নিয়ে। নাম পরিবর্তন প্রসঙ্গে উর্মিলার ভাষ্য, আসলে ‘উইমেন্স ক্লাব’ নাম থাকায় অনেকে কনফিউজড হয়ে যেত। মনে করত এটা শুধুই মেয়েদের। কিন্তু এর লেজার সেকশন ছেলে ও মেয়ে উভয়ের জন্যই। যার ফলে নতুন নামে, নতুনভাবে ‘গ্লোম্যাক্স’-এর যাত্রা শুরু হচ্ছে।

উল্লেখ্য, উর্মিলা লাক্স তারকা হয়ে যুক্ত হন অভিনয়ে। বর্তমানে অভিনয় শিল্পী সংঘের দায়িত্বশীল পদে রয়েছেন এই টিভি তারকা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির