,

সৌরভ অধ্যায়ের ইতি,ক্রিকেটের নতুন প্রেসিডেন্ট বিনি

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলী অধ্যায়ের শেষ হলো। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নতুন প্রেসিডেন্ট হলেন রজার বিনি। তবে সেক্রেটারি হিসেবে সেই জয় শাহই থাকছেন।

অবশ্য বিসিসিআইয়ের প্রেসিডেন্ট যে সৌরভ আর থাকছেন না তা স্পষ্ট হয়ে গিয়েছিল তিনি মনোনয়ন জমা না দেওয়ায়। ফলে ১৯৮৩ বিশ্বকাপ বিনির নেতৃত্বেই বিসিসিআই চলবে।

এছাড়া বোর্ডের অন্য পদগুলোতেও রদবদল হয়েছে। এতদিন কোষাধ্যক্ষ ছিলেন অরুণ ধুমাল। এবার তার জায়গা এসেছেন আশিস শেলার। ধুমালকে আইসিসি চেয়ারম্যান করা হয়েছে। সহ-সভাপতি হিসেবে থাকছেন রাজীব শুক্ল। দেবজিৎ শইকিয়া হলেন যুগ্মসচিব।

৬৭ বছর বয়সী বিনি ভারতীয় জাতীয় দলের হয়ে ২৭টি টেস্ট এবং ৭২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এর আগে তিনি কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির