,

নিয়ন্ত্রণমশা নিধন না হলে ডেঙ্গু পরস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মশা নিধন না করা গেলে পরস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। মশা নিয়ন্ত্রণ না করতে পারলে ডেঙ্গু রোগী বাড়বেই। এডিস মশার লার্ভা নিধনে সিটি করপোরেশনকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেখ রাসেল দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৫০০ মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন উপলক্ষে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন: ডেঙ্গুতে সর্বোচ্চ শনাক্তের দিনে মৃত্যু ২

মন্ত্রী বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রায় সব জেলার হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। এই সময়ে এত ডেঙ্গু রোগী অনাকাঙ্ক্ষিত। হাসপাতালগুলোতে অনেক রোগী।

স্বাস্থ্য মন্ত্রণালয় সেবার কাজ করছে জানিয়ে জাহিদ মালেক বলেন, মশা নিয়ন্ত্রণ করতে না পারলে রোগী বাড়বেই। বাসাবাড়িতে মানুষকে সচেতন হতে হবে। আর সিটি কর্পোরেশনকে মশা নিধনে জোড়ালোভাবে কাজ করতে হবে।

আরো পড়ুন: বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, ফাঁকা নেই হাসপাতাল: স্বাস্থ্য সচিব

তিনি আরও বলেন, প্রাইভেট মেডিকেলে অনেক বেশি সিজার হচ্ছে, যা কাম্য নয়। নবনির্মিত মডেল স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নরমাল ডেলিভারিতে মনোযোগ থাকবে বেশি। পর্যায়ক্রমে আরো মডেল স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির