,

মুহাম্মদ (সা.)-এর দেখানো পথে চলতে হবে: প্রধান বিচারপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘মুহাম্মদ (সা.) এর দেখানো পথে আমাদের চলতে হবে। অন্যথায় এসব অশান্তি থেকে মুক্ত হতে পারব না।পরকালে-হাশরের মাঠে কৈফিয়ত দিতে পারবেন না।’

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। ‘হযরত মুহাম্মদ (সা.) এবং একটি মানবিক বিশ্ব’ শীর্ষক এ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আমরা যখন মানবিকতার কথা বলি তখন রাসুল (সা.)-কে ভুলে যাই। আমরা প্রতিদিন নামাজে কম্পলসরি (আবশ্যিকভাবে) সুরা ফাতেহা পড়ি। যেখানে একটি আয়াত আছে, যে আয়াতের সরল অর্থ হলো- আল্লাহ আমাদের সহজ-সরল পথ দেখান। আমরা জানি সহজ-সরল পথ কোনটা। সেই সহজ-সরল পথ হলো যেটা আমাদের রসুল (সা.) দেখিয়ে গেছেন। সে পথটার কথা আমরা জানি। কোনো সহায়-সম্পত্তি তাকে আকৃষ্ট করেনি। তিনি মানুষের সঙ্গে যে আচরণ করেছেন তা ছিল মানবিক। তিনি একজন শত্রুর সঙ্গেও মানবিক আচরণ করেছেন।’

সহজ-সরল পথের বিষয়ে তিনি বলেন, ‘যে পথ সহায় সম্পত্তিকে আকৃষ্ট করবে না। যে পথটা হবে পরকালের পথ। আল্লাহ-রসুলের দেখানো পথ। আমরা সেখান থেকে ভ্রষ্ট হয়ে কীভাবে সহায়-সম্পদ, টাকা-পয়সা অর্জন করব, কীভাবে দুর্নীতি করে বাড়ি-গাড়ি ইত্যাদি করব তা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। যেভাবে হোক আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে।’

ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘বিশ্বের প্রথম লিখিত সনদ মদিনার সনদের মাধ্যমে সব সম্প্রদায়ের মাধ্যমে এক জাতি গঠনের কথা বলা আছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি যাতে না হয় সেটি বিদায় হজের ভাষণে বলে গেছেন।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। এতে বিশেষ বক্তা ছিলেন জাতীয় মসজিত বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আবদুন নূর দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির