,

লটারিতে জিতে জেলা পরিষদ সদস্য!

news-image

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনা জেলা পরিষদ নির্বাচনে আমতলী উপজেলার ২নং ওয়ার্ডের সদস্য পদে লটারিতে আহুরুজ্জামান আলমাছ খান বিজয়ী হয়েছে। সোমবার বিকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে লটারিতে তিনি বিজয়ী হয়েছেন।

প্রিসাইডিং অফিসার জিয়াউল হক মিলন এ ফলাফল নিশ্চিত করেছেন।

জানা গেছে, বরগুনা জেলা পরিষদ নির্বাচনে আমতলী উপজেলা থেকে সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন অ্যাডভোকেট আরিফ-উল হাসান আরিফ, মো. আবুল বাশার নয়ন মৃধা, মো. আহুরুজ্জামান আলমাস খান। শান্তিপূর্ণভাবে ১০৪ জন ভোটারের মধ্যে ১০২ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

এর মধ্যে আহুরুজ্জামান আলমাছ খান ৪৫, মো. আবুল বাশার নয়ন মৃধা ৪৫ এবং অ্যাডভোকেট আরিফ-উল-হাসান আরিফ ১২ ভোট পেয়েছেন। দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় বিপাকে পড়েন প্রিসাইডিং অফিসার।

সোমবার বিকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে লটারি হয়। ওই লটারিতে আহুরুজ্জামান আলমাছ খান বিজয়ী হয়েছেন।

প্রিসাইডিং অফিসার মো. জিয়াউল হক মিলন বলেন, বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পরিষদ নির্বাচন আইনের ৬ এর ২২ ধারা মোতাবেক লটারির মাধ্যমে আহুরুজ্জামান আলমাছ খান বিজয়ী হয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯