,

আফগানদের হারাতে বাংলাদেশের টার্গেট ১৬১

news-image

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশকে ১৬১ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। নবী খেলেন ১৭ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় আফগানরা। জাজাইকে (১৫) মোসাদ্দেক হোসেনের ক্যাচ বানান তাসকিন আহমেদ। ১৮ বলে ২৬ রান নিয়ে সাকিবে কাঁটা পড়েন রহমানুল্লাহ গুরবাজ। প্রথম ১০ ওভারে মাত্র ৬৭ রান তুলতে পেরেছে আফগানিস্তান।

এরপর দলীয় ৯৮ রানে রাসুলিকে (১২) বোল্ড করেন তাসকিন। ৪৬ রান করে হাসান মাহমুদের বলে ফেরেন ইব্রাহিম জাদরান। এরপর নাজিবুল্লাহ জাদরানকে(৫) ফিরিয়ে নিজের জোড়া উইকেট শিকার করেন হাসান।

১৯ তম ওভারে ক্রিজে নামেন মোহাম্মদ নবী। সাকিবের ওভারে দুই ছক্কা ও এক চারে রানের গতি আরো বাড়িয়ে দেন তিনি। শেষ পর্যন্ত তার ঝড়ো ইনিংসে ১৬০ রানে থামে আফগানিস্তান। বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১৬১ রান।

আফগানিস্তানের বিপক্ষে আজ বল হাতে বেশ খরুচে ছিলেন সাকিব আল হাসান। ২ উইকেট শিকার করলেন ৪৬ রান দিয়েছেন দিয়েছেন তিনি। ৩ উইকেট নেন তাসকিন ও দুটি পান হাসান মাহমুদ।

প্রস্তুতি ম্যাচ হলেও অস্ট্রেলিয়ার মাটিতে এটাই বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। একই অভিজ্ঞতা আফগানিস্তানেরও। এর আগে কখনোই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি খেলেনি এই দুটি দল।

প্রস্তুতি ম্যাচ হওয়ায় স্কোয়াডে থাকা সব ক্রিকেটারকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলাবে ম্যানেজমেন্ট। দু’দলই চাইবে নিজেদের সেরা কম্বিনেশন ও একাদশ এই ম্যাচ থেকেই খুঁজে নিতে। পাশাপাশি জয় নিয়ে আত্মবিশ্বাসী হয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড