,

স্কটিশদের ভালো শুরুর পর বৃষ্টির বাগড়া

news-image

ক্রীড়া প্রতিবেদক : তাসমানিয়ার হোবার্টে টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল স্কটল্যান্ড। শুরুটাও করেছিল দারুণ। প্রথম পাঁচ ওভারেই তারা তুলে নেয় ৪৭ রান। তিন বল পর আরও পাঁচ রান যোগ করলে স্কোরবোর্ডে সংগ্রহ দাঁড়ায় ৫২ রানের। তবে তাদের ভালো শুরুর পর হঠাৎ করেই হানা দেয় বৃষ্টি। বন্ধ হয়ে যায় খেলা।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তোপ সামলে দ্রুতই তুলে নেয় দলীয় অর্ধশতক। ৫.৩ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৫২ রান সংগ্রহ করেছে স্কটল্যান্ড। ১৪ বলে তিন বাউন্ডারিতে ১৯ রানে মাইকেল জোনস ও ১৯ বলে ৬ চারে ২৯ রানে অপরাজিত আছেন জর্জ মুন্সে।

স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটের রিপোর্ট অনুযায়ী, অবিরাম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তা ভারি নয়। কিছু সময় পরই তা থেমে যাবে। বৃষ্টি থামলেই খেলা শুরু হয়ে যাবে। এই মাঠেই সন্ধ্যায় শুরু হবে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড