,

জেলা পরিষদ নির্বাচনের ভোট চলছে, সিসিটিভিতে চোখ ইসির

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ৫৭টি জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গাইবান্ধার উপনির্বাচনের পর জেলা পরিষদ নির্বাচনের প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে নির্বাচন সরাসরি পর্যবেক্ষণ করবে কমিশন। এ নির্বাচনে প্রতি জেলায় গড় ভোটার এক হাজার ৬৭ জন।

ভোটে কারচুপি কিংবা হট্টগোল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছে ইসি।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিসিটিভি ও ইভিএম মেশিন যথাযথভাবে সচল রাখার স্বার্থে এবং ভোটারগণ যাতে সুষ্ঠুভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারেন সেজন্য ভোটকেন্দ্রসংশ্লিষ্ট উপজেলা সদরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জেলা পরিষদ নির্বাচনে ২৬ জন চেয়ারম্যান, ১৮ জন মহিলা সদস্য এবং ৬৫ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন আদালতের নির্দেশনায় স্থগিত করা হয়েছে। ভোলা ও ফেনী জেলার সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, ফলে এ দুই জেলায় কোনো নির্বাচনের প্রয়োজন পড়বে না। এ নির্বাচনে ৫৭টি জেলার চেয়ারম্যান পদে প্রার্থী ৯২ জন, সদস্য পদে এক হাজার ৪৮৫ জন ও সংরক্ষিত পদে ৬০৩ জন। ৫৭টি জেলায় সাধারণ ওয়ার্ড সংখ্যা ৪৪৮টি, সংরক্ষিত ওয়ার্ড ১৬৬টি। ভোটকেন্দ্র ৪৬২টি ও ভোটকক্ষ ৯২৫টি। মোট ভোটার ৬০ হাজার ৮৬৬ জন।

দুই জেলায় হামলা: নড়াইল জেলা পরিষদ নির্বাচনে প্রচারের শেষদিনে কালিয়া উপজেলায় এক নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী খান শাহীন সাজ্জাদ পলাশের গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ আছে, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিএম কবীরুল হক মুক্তির উপস্থিতিতে তার পছন্দের সদস্য প্রার্থী খান রবিউল ইসলাম ও তার সমর্থকরা এ হামলা চালিয়েছে। তবে মুক্তি দাবি করেছেন, পৌর ভবনে সদস্য প্রার্থী খান শাহীন টাকা বিলাচ্ছিল। বিষয়টি জানতে পেরে তিনি সেখানে গিয়েছিলেন। এর বাইরে আর কিছুই হয়নি।

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবনে গিয়ে ভয়ভীতি দেখানো, গালিগালাজ করা, ইটপাটকেল নিক্ষেপ ও পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার রাতে এক দল দুর্বৃত্ত হেলমেট পরে মোটরসাইকেল বহর নিয়ে এ ঘটনা ঘটিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না