,

‘ডিএমপি ভালো কাজ করলে দেশ ভালো চলে’

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ভালো কাজ করলে সারা দেশ ভালো চলে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আজ রোববার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে সংবর্ধনা দিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ মানুষের জন্য কাজ করে। মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ ডিএমপির আছে। ঢাকা মহানগরে কোনো অপরাধ সংগঠিত হলে ডিএমপির অফিসাররা তা উদঘাটন না করা পর্যন্ত ক্ষান্ত হন না।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশে যতটুকু অর্জন তার অবদান প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী এমন একজন মানুষকে বাছাই করে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদে দায়িত্ব দিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে ডিএমপির পক্ষ থেকে নবনিযুক্ত আইজিপিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ডিএমপি কমিশনার। এর আগে প্রথমে মোটরকেড ও পরে সুসজ্জিত অশ্বারোহী দল আইজিপিকে অভ্যর্থনা জানায়। এরপর তিনি সশস্ত্র অভিবাদন গ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯