,

নুসরাত হত্যা মামলা: পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, মানববন্ধন

news-image

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীর ইসলামিয়া দাখিলর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলা নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে নুসরাত ও মৃত্যুদণ্ড প্রাপ্ত ১৬ আসামির পরিবার।

রবিবার সকালে নুসরাতের পরিবারের পক্ষে ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভাই মাহমুদুল হাসান নোমান। পরে দুপুরে হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত ১৬ আসামির পরিবার-পরিজনরা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সংবাদ সম্মেলনে নুসরাতের ভাই নোমান বলেন , নুসরাতের হত্যা ভিন্নভাবে উপস্থাপন করতে মরিয়া হয়ে উঠেছে একটি পক্ষ। তারা সোশাল মিডিয়াসহ নানাভাবে তাদের জড়িয়ে হয়রানি ও গুজব ছড়াচ্ছে। অথচ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সব তথ্য-প্রমাণসহ আদালত মামলার রায় ঘোষণা করেন। এ রায়কে তারা প্রশ্নবিদ্ধ করছে। তাই এ নিয়ে পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

দুপুরের দিকে প্রেসক্লাব প্রাঙ্গনে নুসরাত হত্যা মামলা পুনঃতদন্তের দাবিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির পরিবার ও স্বজনরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। তারা মানববন্ধন করেন।

মানববন্ধনে তারা জানান, নুসরাত জাহান রাফি আত্মহত্যা করেছেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীসহ একটি মহল ঘটনাটিকে হত্যার নাটক সাজিয়ে ১৬ জনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাদের ফাঁসিয়েছে। তাই মামলার আসামিদের বিরুদ্ধে ফাঁসির রায় বাতিল করে ঘটনা পুনঃতদন্ত করতে হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ এপ্রিল মাদ্রাসা থেকে নুসরাত জাহান রাফিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ১০ এপ্রিল রাতে নুসরাত মারা যান। ঘটনায় তার বড় ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল সোনাগাজী থানায় হত্যাচেষ্টা মামলা করলে পরে সেটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। ওই মামলায় একই বছরের ২৪ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না