,

রাজধানীর ১০০ বাসে সিসি ক্যামেরা

news-image

নিজস্ব প্রতিবেদক : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘গণপরিবহনে নারীর নিরাপদ যাতায়াত ব্যবস্থাপনার উন্নয়ন কর্মসূচি’র আওতায় রাজধানীর ১০০টি গণপরিবহনে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়ন করছে বেসরকারি সংগঠন দীপ্ত ফাউন্ডেশন।

রোববার রাজধানীর মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন সেন্টারে ফিতা কেটে এবং প্রজাপতি পরিবহনের একটি বাসে চড়ে সিসি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, সচিব মো. হাসানুজ্জামান কল্লোলসহ অন্য অতিথিরা।

দীপ্ত ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন ‘গণপরিবহনে নারীর নিরাপদ যাতায়াত ব্যবস্থাপনার উন্নয়ন কর্মসূচি’ শুরু হয়েছিল ২০১৮ সালে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বলছে, ২০১৯ সালের মার্চ থেকে ২০২০ সালের জুন পর্যন্ত দুই বছর মেয়াদে মোট ২ কোটি ৬৩ লাখ ১৯ হাজার টাকায় এ কর্মসূচি অনুমোদন দেওয়া হয়েছিল। করোনা মহামারির জন্য কর্মসূচির মেয়াদ বাড়ানো হয়। এই প্রথমবার ১০০টি গণপরিবহনে সিসি ক্যামেরা লাগানো হলো।

প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, দেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। তবে নারীর সঙ্গে পুরুষের ক্ষমতায়ন পাল্লায় মাপলে নারীর পাল্লা ওপরে আর পুরুষের পাল্লা নিচে থাকে। নারীর স্বাধীন চলাচলসহ ক্ষমতায়নে নারীর নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।

বর্তমান সরকারের আমলে নারী নির্যাতনের ঘটনা কমেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলে বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার রুপা হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। এ ধরনের অন্য ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনা হচ্ছে। গণপরিবহনে সিসি ক্যামেরা থাকলে অপরাধীদের বিচারের আওতায় আনা সহজ হবে। আর কেউ অপরাধ করার আগে একবার হলেও এটা ভাববেন, তিনি অপরাধটি করবেন কি না।

অনুষ্ঠানের সভাপতি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, শুধু ১০০ বাসে নয়, ধীরে ধীরে রাজধানীর এবং সারা দেশের গণপরিবহনগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফেরদৌসী বেগম এবং দীপ্ত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাকিয়া কে হাসান ‘গণপরিবহনে নারীর নিরাপদ যাতায়াত ব্যবস্থাপনার উন্নয়ন কর্মসূচি’র বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বাসমালিক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন সিরাজুল ইসলাম খান।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড