,

রাশিয়ার ৬৫ হাজার সেনা নিহত: ইউক্রেন

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার আনুমানিক ৬৫ হাজার সেনা নিহত হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী এই দাবি করেছেন। আজ রোববার গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সকালের আপডেটে ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলেছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ৩০০ এর বেশি সেনা নিহত হয়েছে, এতে দেশটির নিহত সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজারে। এছাড়া রুশ বাহিনীর ২ হাজার ৫২৯ টি ট্যাঙ্ক এবং ৫ হাজার ১৯৩ টি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। তবে ইউক্রনের দাবি নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া ইউক্রেনের সেনাবাহিনীর এই দাবি নিয়ে গার্ডিয়ানের পক্ষ থেকে সত্যতা যাচাই করা হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৩৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। যদিও সরকারিভাবে দেশ দুইটির পক্ষ থেকে হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এদিকে, সম্প্রতি পূর্ব ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীর যুদ্ধের তীব্রতা বেড়েছে। অল্প কয়েকদিনের কিয়েভ দখল নিয়ে সেখানে পুতুল সরকার বসানোর বাসনা নিয়ে পুতিন ইউক্রেনে যে আগ্রাসন শুরু করেছেন তা এখন পর্যন্ত অধরা। উল্টো ইউক্রেনে রুশ সেনাবাহিনীর ব্যর্থতার চিত্র ক্রমশ বেরিয়ে আসছে। যদিও সম্প্রতি এক গণভোটের মাধ্যমে ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে নিয়েছেন পুতিন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড