,

সোনাক্ষীর সঙ্গে প্রেমের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন জহির

news-image

বিনোদন ডেস্ক : ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তবে অনেকদিন ধরেই অভিনেতা জহির ইকবালের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উড়ছে। সোনাক্ষী কিংবা জহির কেউই এতদিন এ নিয়ে কিছু বলেননি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জহির।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে সোনাক্ষীর সঙ্গে জহিরের প্রেমের গুঞ্জনে উত্তাল বলিউড। বলিউড পাড়ায় কান পাতলে শোনা যায়, সবার অগোচরে চুটিয়ে প্রেম করছেন দুজনে। কিন্তু সত্যিই কি তাই? এ ব্যাপারে মুখ খুলেছেন অভিনেতা জহির।

সম্প্রতি সোনাক্ষীর সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, তার কাছে বন্ধুত্ব মানে শুধুই বন্ধুত্ব। শত্রুঘ্ন-কন্যাকে নিজের ‘ভালো বন্ধু’ বলে দাবি করেন জহির।

তার কথায়, ‘পুরো গুঞ্জনটাই নিছক একটি প্র্যাঙ্ক থেকে শুরু হয়। সোনাক্ষী আর আমার মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক।ও আমার সবচেয়ে প্রিয় বন্ধু।’

২০১৯ সালে ‘নোট বুক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জহির ইকবাল। সোনাক্ষীর সঙ্গেও কাজ করেছেন ‘ডবল এক্স এল’ সিনেমাতে। সালমানের সঙ্গে ‘কিসি কি ভাই কিসি জান’-এও দেখা যাবে তাকে। অন্যদিকে, ওটিটি-তে পা রাখতে চলেছেন সোনাক্ষী। আপাতত তারই প্রস্তুতিতে ব্যস্ত অভিনেত্রী।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড