,

মামার গায়ে হলুদ শেষে আর ফেরা হলো না ভাগনের

news-image

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় জনি মাতুব্বর(১৫) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে চন্দ্রপাড়া সুলতানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী। নিহত জনি দোপপাশা গ্রামের মন্টু মাতব্বরের ছেলে।

এ সময় গুরুতর আহত হয়েছেন অন্য আরোহী সাব্বির মাতুব্বর(১৬)। সে দরগা বাজারের আব্বাস মাতব্বরের ছেলে। গতকাল শনিবার রাত ২টায় এ ঘটনা ঘটে।

পারিবার জানিয়েছে, জনি ও সাব্বির দুই বন্ধু। তারা জনির ইতালি প্রবাসী মামা রুবেলের গায়ে হলুদ অনুষ্ঠান শেষে আব্দুল্লাহবাদ থেকে বাড়ি ফিরছিল। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা খবর পেয়ে ওদেরকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জনিকে মৃত্যু ঘোষণা করেন। আহত বন্ধু সাব্বিরের অবস্থা আশঙ্কাজনক।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির