,

পদ্মার পাড়ে কলাবাগানে বসা ইলিশের হাটে অভিযান, ৬ জনের কারাদণ্ড

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর পাড়ের কলাবাগান, অন্তারমোড় ও দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান।

এর আগে গতকাল শনিবার দৈনিক আমাদের সময়ের অনলাইনে ও আজ রোববার পত্রিকার প্রিন্ট সংস্করণে পদ্মার পাড়ের কলাবাগানে ইলিশের হাট বসা নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপরই এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু বলেন, ‘অভিযানে ইলিশ ধরার জন্য ওসমান মণ্ডল, সেলিম সরদার, নিজাম সরদার, বাচ্চু সরদার, ফজলু চৌধুরী ও ইউসুফ চৌধুরীকে নদী থেকে আটক করা হয়। তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জব্দ ১০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত নিয়মিত পরিচালনা করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির