,

ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীর রিমান্ড শুনানি পেছাল

news-image

আদালত প্রতিবেদক : ছাত্রলীগের দায়ের করা দুই মামলায় ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীর ১৪ দিনের রিমান্ড আবেদনের শুনানি পিছিয়ে ২০ অক্টোবর ঠিক করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এ আদেশ দিয়েছেন।

আজ রোববার ওই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তাদের একজন অসুস্থ এবং আরেক জন ঢাকার বাইরে মামলায় সাক্ষ্য দিতে যাওয়ায় শুনানি পেছানো হয়। এর আগে গত ১৩ অক্টোবর দুই মামলায় আসামিদের ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়।

রিমান্ড আবেদন হওয়া আসামিরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, মো. সাদ্দাম হোসেন, মো. তসলিম হোসাইন অভি, আব্দুল কাদের, মো. তরিকুল ইসলাম, মামুনুর রশিদ, নাজমুল হাসান, রাকিব, আরিফুল ইসলাম, আসিফ মাহমুদ, তাওহীদুল ইসলাম তুহিন, এইচএম রুবেল হোসেন, ইউসুফ হোসেন, মিজান উদ্দিন, বেলাল হোসেন, ওমর ফারুক জিহাদ, আবু কাউছার, জাহিদ আহসান, মোয়াজ্জেম হোসেন রনি, সানাউল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ, মো. রাকিব ও সাজ্জাদ হোসেন পারভেজ।

গত ৭ অক্টোবর আসামিদের গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর ১১ অক্টোবর আদালত আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।

আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে উল্টো ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের নামে দুটি মামলা করেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন ও আমিনুর রহমান।

গত ৭ অক্টোবর বিকেলে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’-এর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ওই স্মরণসভার আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ। সেখানে ছাত্রলীগ হামলা করে ও ধাওয়া দিয়ে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয়। হামলায় পরিষদের অন্তত ১৫ নেতাকর্মী আহত হন।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে গিয়েও তাদের পেটায় ছাত্রলীগ। বিকেলে মেডিকেল থেকে পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে শাহবাগ থানা পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড