,

বাইডেনের মন্তব্যে বিস্মিত পাকিস্তান, রাষ্ট্রদূতকে তলব

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি পাকিস্তানকে একহাত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, বিশ্বের বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি হচ্ছে পাকিস্তান। দেশটিতে কোনো সংগতি ছাড়াই পারমাণবিক অস্ত্র আছে। বাইডেনের মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছে পাকিস্তান। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আজ শনিবার এই নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাইডেনের এমন মন্তব্যের পর দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেন, বাইডেনের এমন মন্তব্যে তিনি বিস্মিত হয়েছেন। যোগাযোগের ঘাটতির কারণে এক ধরণের ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানান তিনি। জারদারি জানান, মার্কিন রাষ্ট্রদূতকে তলবের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে বিরুপ প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার লজ এঞ্জেলেসে ডেমোক্রেটিক কংগ্রেশনাল ক্যাম্পেইন কমিটির রিসিপসনে মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানকে অত্যন্ত বিপজ্জনক দেশ হিসেবে উল্লেখ করেছেন। সেই সময় তিনি রাশিয়া ও চীনেরও সমালোচনা করেন। চীন ও রাশিয়ার সঙ্গে মার্কিন পররাষ্ট্রবিষয়ক নীতি সম্পর্কে কথা বলার সময় বাইডেন পাকিস্তানের বিরুদ্ধে এমন তীর্যক কথা বলেন। বাইডেন জানান, বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হচ্ছে পাকিস্তান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯