,

ঢামেকে কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সালেক মিয়া (৮৩) নামে এক কারাবন্দি মানবতা বিরোধী যুদ্ধাপরাধীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সালেক মিয়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার জিরুদ্দা গ্রামের মৃত আব্দুল সাত্তার মিয়ার ছেলে। তার কয়েদি নম্বর- ৭৭১৭/এ।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘সালেক মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

এর আগে অসুস্থাবস্থায় গত ১২ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বন্দি অবস্থায় বেশ কয়েকবার অসুস্থ হয়ে পরেন তিনি।

কারাসূত্রে জানা গেছে, হবিগঞ্জের মানবতা বিরোধী অপরাধ মামলার আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন সালেক মিয়া।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯