,

লংকানদের হারিয়ে এশিয়া কাপের শিরোপা ফের ভারতের

news-image

ক্রীড়া ডেস্ক : নারী এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচটা ঠিক জমে উঠল না। লো স্কোরিংয়ের ম্যাচে ভারত পেয়েছে ৮ উইকেটের বড় জয়। শনিবার সিলেট আন্তর্জাতিক ফাইনালে শ্রীলংকার মহিলা দলকে ৮ উইকেটে হারিয়ে দিল ভারতের মহিলা দল। প্রথম ব্যাট করে লংকানরা করে ৯ উইকেটে ৬৫ রান। জবাবে ৮.৩ ওভারে ভারত করল ২ উইকেটে ৭১ রান। তাতে সপ্তমবারের মতো শিরোপা উঠল ভারতের ঘরেই।

নারী এশিয়া কাপ মানেই যেন ভারত। এখন পর্যন্ত আট আসরের সাতবারই চ্যাম্পিয়ন তারা। প্রথম ৬ আসরের শিরোপাও ছিল তাদের দখলে। সপ্তম আসরে তাদের কাছ থেকে শিরোপা কেড়ে নেয় বাংলাদেশ। চার বছর পর টাইগ্রেসরা যখন আয়োজক তখন ফের কেড়ে নিয়ে সপ্তমবার শিরোপা ঘরে তুলল ভারত। আশা হত হয় শ্রীলংকা।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলংকার অধিনায়ক চামারি আতাপাত্তু। কিন্তু প্রথম থেকেই লংকানরা ইনিংসে ধস নামে। সিলেটের ২২ গজে ব্যাট করা যে কঠিন হবে, তা টসের সময়েই বলেন হরমনপ্রীত। তা যে এতটা কঠিন তা বোধহয় বুঝতে পারেনি লংকান শিবির। ৬,২,১,৬,০,১- এই হল শ্রীলংকার প্রথম ছয় ব্যাটারের রান।

দুই অঙ্কের রান করলেন মাত্র দু’জন। সাত নম্বরে ব্যাট করতে নেমে ওশাদি রনসিঙ্গে করলেন ২০ বলে ১৩ রান। শ্রীলংকার ইনিংসে সর্বোচ্চ ১০ নম্বরে ব্যাট করতে নামা ইনোকা রণবীরার ২২ বলে ১৮ রানের অপরাজিত ইনিংস। গোটা ইনিংস বাউন্ডারি হল পাঁচটি। ছক্কা মারতে পারলেন না লংকানদের কোনো ব্যাটারই।

উইকেট ভাগাভাগি করে নিলেও আতাপাত্তুদের অলআউট করতে পারলেন না ভারতের বোলাররা। রেণুকা সিংহ ৫ রান দিয়ে ৩ উইকেট নিলেন। স্নেহ রানা ১৩ রানে ২টি উইকেট এবং রাজেশ্বরী গায়কোয়াড় ১৬ রানে ২ উইকেট নিলেন। শ্রীলংকার দুই ওপেনার আতাপাত্তু (৬) এবং অনুষ্কা সঞ্জীবনী (২) রান আউট হলেন। খুচরো রান নেওয়ার ক্ষেত্রেও শ্রীলংকার ব্যাটারদের বোঝাপড়ার অভাব চোখে পড়ল।

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি