,

খেলার মাঠে ভারত-পাকিস্তানের গোপন তথ্য ফাঁস করলেন রোহিত

news-image

ক্রীড়া ডেস্ক : রাত পোহালেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। তার আগে আজ আইসিসি মিডিয়া ইভেন্টে যোগ দিয়েছিলেন ১৬ দলের অধিনায়কেরা। যে দিন আবার পাকিস্তান অধিনায়ক বাবর আজমের জন্মদিন। বিশ্বকাপের অধিনায়কদের সঙ্গে বাবর সেই জন্মদিন পালন করেছেন কেক কেটে। নিজের বিশেষ দিন প্রতিপক্ষ দলের অধিনায়কদের সঙ্গে ভাগ করার স্মৃতি নিশ্চয়ই হৃদয়ে দাগ কেটে থাকবে।

আগামী ২৩ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচই আইসিসির মেগা ইভেন্টের সবচেয়ে উত্তেজনাপূর্ণ লড়াই। সেই লড়াই নিয়ে কথা বলতে হলো বাবর-রোহিত দুজনেরই। এসময় ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন রোহিত শর্মা।

রোহিত বলতে গিয়ে গোপন কথা ফাঁস করে দেন। জানান, ভারত এবং পাকিস্তানের ক্রিকেটারদের যখন দেখা হয়, তখন তারা ক্রিকেট নিয়ে কথা বলেন না। রোহিত বলেন, ‘আমাদের যখন একসঙ্গে দেখা হয়, যেমন-এশিয়া কাপে দেখা হয়েছিল; আমাদের মধ্যে আলোচনা হয়, বাড়িতে কী চলছে, পরিবারের সকলে কেমন আছে। কে কী গাড়ি কিনবে।’

বর তো রোহিতকে ‘বড় ভাই’ই বানিয়ে দিয়ে বলেন, ‘রোহিত শর্মা একজন বড় ভাইয়ের মতো এবং আমি ওর ক্যারিয়ার এবং অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি।’

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে বার্থডে বয় বাবর বলেন, ‘যখনই ভারতের বিপক্ষে খেলা, এটা সব সময়েই উত্তেজনাপূর্ণ হয়। ভক্তরাও এই ম্যাচের জন্য অপেক্ষা করে, আমরা মাঠে প্রতিযোগিতা উপভোগ করি। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করি এবং আমরা আমাদের সেরাটা তৈরি।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির