,

বিএনপির সমাবেশে যাচ্ছে- সন্দেহে গফরগাঁওয়ে শ্রমিককে কুপিয়ে জখম

news-image

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহে বিএনপির সমাবেশে যাচ্ছেন, এমন সন্দেহে গফরগাঁও উপজেলায় এক শ্রমিককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

শনিবার বেলা ১১টার দিকে গফরগাঁও উপজেলার উথুরি মোড়ে এ ঘটনা ঘটে।

আহত মোবারক হোসেন (৩৩) নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আলুদ্দিয়া গ্রামের বাসিন্দা। তিনি বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটি সেন্টারে শ্রমিকের কাজ করেন।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা জাকির হোসেন জানান, মোবারক হোসেনের ডান হাতের কবজির রগ কেটে গিয়ে গভীর ক্ষত হয়েছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আহত মোবারক জানান, কমিউনিটি সেন্টারে বিভিন্ন অনুষ্ঠানে শ্রমিকের কাজ করেন। নিয়মিতভাবে তিনি কিশোরগঞ্জ জেলায় থাকেন। আজ শনিবার সকালে মোট ১২ জন শ্রমিক কিশোরগঞ্জ জেলার হোসেনপুর হয়ে গফরগাঁও উপজেলায় যাচ্ছিলেন।

‘গফরগাঁওয়ে কাদির কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানে কাজ করার কথা তাদের। টমটম নামের এক ধরনের গাড়ি দিয়ে আসার পথে গফরগাঁও উপজেলার উথুরি মোড়ে রামদা হাতে একদল দুর্বৃত্ত তাদের পথ রোধ করে। কিছু বলার সুযোগ না দিয়েই ময়মনসিংহে বিএনপির সমাবেশে যাচ্ছে সন্দেহ করে সবাইকে গাড়ি থেকে নামিয়ে মারধর করতে শুরু করে। একপর্যায়ে মোবারকের ডান হাতে রামদা দিয়ে কোপ দেওয়া হয়। আহত অবস্থায় মোবারকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।’

মোবারক আরও বলেন, ‘গফরগাঁও উপজেলার কোনো মানুষকে আমি চিনি না। আমাদের কোনো কিছু বলার সুযোগ না দিয়েই মারধর করতে থাকে।’

গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, উথুরি মোড়ে এমন কোনো ঘটনার কথা তার জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখবেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড