বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি ধাওয়া

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর টাউনহল এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার দুপুরে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রাবাস মাঠে বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে নগরে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন। পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও নগরীর বিভিন্ন স্থানে অবস্থান করছেন। এরই মধ্যে রাত সাড়ে নয়টার দিকে টাউনহল মোড়ে দুপক্ষ মুখোমুখি হলে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) ফারুক হোসেন বলেন, কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল তবে সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বেবি বাম্পে নতুন লুকে দীপিকা, মুগ্ধ ভক্তরা

জমি দখলের অভিযোগে চাচার বিরুদ্ধে মুখ খুললেন ন্যানসি

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন বিবার-শাকিরারা

জুলাইকে অসম্মান করলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি শফিকুরের

খোরশেদা বানুর মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

স্বর্ণের দাম আরও কমল, ভরি এখন ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

লামায় পাহাড়ধসে প্রাণ গেল একই পরিবারের ৩ জনসহ ৫ জনের

গোল্ডেন বুটের দৌড়ে চার তারকার রোমাঞ্চ

বৈশ্বিক নিরাপত্তায় জোরালো সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

হরমুজে হামলা থামাতে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প–ইস্যুতে তদন্তের মুখে ইনফান্তিনো?