,

বাঞ্ছারামপুরে বেশকিছু ডেংগু রোগী শনাক্ত : পৌরসভার এখনই মশা নাশক ঔষধ স্প্রে করার দাবী

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গত কয়কদিনে বিভিন্ন ক্লিনিক সহ খোদ সরকারি হাসপাতালে ডজনখানেক ডেংগু রোগী শনাক্ত হয়েছে।

সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ বাঁধন বলেন,হাসপাতালের আশেপাশেই আমি এডিস মশা দেখেছি।তবে, শনাক্তকৃত রোগীরা কি স্থানীয় ভাবে না ট্রাভেলিং করে এসেছেন,সেটি নিয়ে নিশ্চিত নই।”

আরেক চিকিৎসক ডাঃ রোকসানা ববি বলেন,” আজো হাসপাতালে ২ জন ডেংগু রোগী ভর্তি আছে।এটা এলার্মিং।আমাদের সতর্ক হতে হবে।”

জানা গেছে, সরকারি হাসপাতালের চিকিৎসক ডাঃরন্জন বর্মন আজ ডেংগু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় গিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
এ ছাড়া বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ১২-১৫ জন ডেংগু শনাক্ত হয়েছে। সরকারি হাসপাতালের আশেপাশেই রয়েছে মশার উৎপত্তিস্থল।

এদিকে, বাঞ্ছারামপুর পৌরসভার পক্ষে সদরের কাউন্সিলর মো.মুকবল হোসেন জানান, “ডেংগুসহ অন্যান্য মশার উৎপত্তিস্থল বিনাশ করতে পৌরসভার পক্ষে আগামী ২০ অক্টোবর হতে ৯ টি ওয়ার্ডে মশা নাশজ স্প্রে মেশিন দিয়ে ঔষধ ছিটানো হবে।”

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির