,

ঋণ আদায়ে ব্যর্থ, চাপের মুখে ব্যাংক ব্যবস্থাপকের আত্মহত্যা

news-image

অনলাইন ডেস্ক : ঋণখেলাপীদের থেকে ঋণ আদায় করার চাপ বাড়ছিল ব্যাংকের শাখা ব্যবস্থাপকের ওপর। উপায় না দেখে নিজে ঋণ নিয়ে সেই টাকায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু তার এমন সিদ্ধান্তই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন তিনি। ভারতের অন্ধ্রপ্রদেশে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, নিহত ব্যক্তির নাম ভিসাপ্রাগাদা শ্রীকান্ত। তিনি অন্ধপ্রদেশ রাজ্যের কাকিনাড়া জেলার পিথাপুরমের বাসিন্দা ছিলেন। ইউকো ব্যাংকের ইয়ানাম শাখার ব্যবস্থাপক ছিলেন শ্রীকান্ত। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

অনকে ব্যক্তিই শ্রীকান্ত’র শাখা থেকে ঋণ নিয়ে শোধ করছিলেন না। ফলে ওপরমহলের চাপ বাড়ছিল। ক্রমশই অসহায় পড়ছিলেন শ্রীকান্ত। কেননা, নানা চেষ্টাতেও ঋণখেলাপিদের থেকে ঋণ আদায় করতে পারছিলেন না তিনি।

অবশেষে পরিস্থিতি সামাল দিতে একটি পরিকল্পনা করেন শ্রীকান্ত। তিনিও ব্যাংক থেকে মোটা অংকের ঋণ নেন। তারপর সেই টাকা জমা দিয়ে ঋণ আদায়ের অংককে কমানোর চেষ্টা করতে থাকেন। কিন্তু এতে বিপদ আরও বাড়ে। দিন দিন বাড়তে থাকা সুদের হারের ধাক্কায় ক্রমেই পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। সংসার চালাতেও হিমশিম খাচ্ছিলেন তিনি। অনেক চেষ্টা করেও তিনি বিষয়টিকে নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না।

শেষ পর্যন্ত ঋণ আদায় করতে না পারার জ্বালা ও আর্থিক দুরবস্থার চাপে অবসাদে ভুগতে শুরু করেন শ্রীকান্ত। দিন দিন অবসাদে ডুবে যান তিনি। কারও সঙ্গে কথা বলতেন না। একা থাকতে চাইতেন। এরপরই গতকাল বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শ্রীকান্ত।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯