,

কাবিননামার ‘সিকিউরিটি’র টাকাকে ব্ল্যাকমেইলিং বললেন আসিফ

news-image

বিনোদন ডেস্ক : ইদানিং বিয়ের কাবিননামায় ‘সিকিউরিটি’ বাবদ যে টাকা চাওয়া হয় সেটা এক ধরনের ব্ল্যাকমেইলিং বলে মন্তব্য করেছেন গায়ক আসিফ আকবর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি।

গত ৩ অক্টোবর রাজধানী অফিসার্স ক্লাবে আসিফের বড় ছেলে শাফকাত আসিফ রণ ও ইসমত শেহরীন ঈশিতার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এর পরিপ্রেক্ষিতে তরুণ প্রজন্মের কাছ থেকে প্রশ্ন আসায় ‘ও প্রিয়া তুমি কোথায়’ খ্যাত কণ্ঠশিল্পী মুখ খুললেন।

আসিফ বলেন, ‘আমাদের সামাজিকতায় এমনিতেই নানান প্রতিবন্ধকতা। প্রথম প্রশ্ন থাকে ছেলে ইনকাম করে কি না! ফ্যামিলি স্ট্যাটাসও একটা ফ্যাক্টর। যে মেয়েটা প্রাপ্তবয়স্ক তার মতামতও জড়িয়ে থাকে সেইম ফালতু প্রশ্নে। … শরীয়ত মোতাবেক বিয়ের পদ্ধতি আদৌ মানা হয় কি না জানি না, তবে কাবিননামার ক্যারিকেচারে উসুলের প্রেশারটা পাত্র নামের বিবাহ উন্মুখ ছেলেটাকে হতাশ করবেই। জিতে যেতে পারলে মঙ্গল, সমস্যা হলো সবাই জিততে পারে না।’

কাবিননামার অর্থ প্রসঙ্গে আসিফ বলেন, ‘কাবিননামার সময় সিকিউরিটি বাবদ যে অর্থ ইদানিং চাওয়া হয় সেটা এক ধরনের ব্ল্যাকমেইলিং। একটা বিয়ের যোগ্য যুবক এই প্রেশারে পুরুষ হওয়ার আগেই বৃদ্ধ হয়ে যায়। ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ভবিষ্যত নিরাপত্তার প্রশ্ন ওঠা অবশ্যই কিছুটা অবান্তর।’

‘বিয়ে মানেই একটা অনন্ত জীবনের হিসাব, সেখানে শর্ত আসলে তো বন্ধনের আসল সংযোগ পিছিয়ে যাবে। এটা অন্যায়, রাষ্ট্রের উচিত ম্যারেজ লোনটাকে সরল সুদের কিস্তিতে ফেলে দেওয়া। নিশ্চিত করতে হবে সংসার করার অধিকার। আরও একটা ঝামেলা আছে নারী নির্যাতন টাইটেলে। কোনো কারণে ঝামেলা হলেই ছেলেটাকে ফাঁসিয়ে দেয়ার লাইন আদালত পর্যন্ত প্রায়ই যায়, জামিনবিহীন ভয়ঙ্কর মামলা।’

সমাজের অসম চোখ রাঙানিকে উপেক্ষা করতে হবে জানিয়ে জনপ্রিয় এই কণ্ঠশিল্পী বলেন, অপরাধ বিবেচনায় প্রমাণের আগেই একটা ছেলে অসহায় হয়ে পরে। সব ছেলে ফেরেশতা হবে না, এটা মেয়েদের ক্ষেত্রেও একই। সমাজের অসম চোখ রাঙানিকে উপেক্ষা করতে হবেই। এত শর্তের বেড়াজালে দীর্ঘ বৈবাহিক জীবন মেইনটেইন করা প্রতিটি পুরুষের জন্য এক ধরনের মানসিক টর্চার। খরপোষ কিংবা মেয়েদের লাইফের সিকিউরিটি নিশ্চিত করতে গিয়ে এদেশে আসলে পুরুষ নির্যাতনের অটো শাস্তিযজ্ঞ চলছে।’

মোট কথা, স্ট্যাটাসে ভালোবাসার জায়গায় হিসেব-নিকেশ করতে মানাই করলেন এই গায়ক। বললেন, নারী পুরুষের সাংসারিক সমঝোতা জরুরি। বিয়ে করতে চাওয়া ছেলেটাকে বাংলাদেশের সংবিধান না বুঝিয়ে স্বস্তি দেওয়া প্রয়োজন। কিছু বাই ডিফল্ট পুরুষ ছাড়া সবাই সংসার করে বাবা হতে চায়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯