,

করোনায় আরও ৪ মৃত্যু, শনাক্ত ৩৪৬

news-image

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৯৩ জনে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। তাদের দুজনের বয়স ৬১-৭০, একজনের বয়স ৩১-৪০ এবং অন্যজনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে। মৃতদের মধ্যে দুজন ঢাকা বিভাগের বাসিন্দা। অপর দুজন যথাক্রমে সিলেট ও ময়মনসিংহ বিভাগের।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৪৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩১ হাজার ৭৯৭ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের ৮৮২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় চার হাজার ৮১০টি নমুনা সংগ্রহ এবং চার হাজার ৮৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার সাত দশমিক ৯২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

এদিকে দেশে একদিনে নতুন করে করোনা থেকে সেরে উঠেছে ৬৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৩ হাজার ৭২ জন। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯