,

অন্তঃসত্ত্বা বিউটিশিয়ানকে ধর্ষণের মামলায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর শুক্রাবাদে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক বিউটিশিয়ানকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুভ্রা চক্রবর্তী শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মো. রিয়াদ (২৪) ও ইয়াছিন হোসেন ওরফে সিয়াম (২৩)।

মামলার তদন্তকারী কর্মকর্তা, শেরেবাংলা নগর থানার পরিদর্শক জাহাঙ্গীর আলম আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।এর আগে গত বুধবার রাতে শেরেবাংলা নগর থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে।

মামলার এজাহার থেকে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারী সাভারে থাকতেন। একটি অনলাইন পেজের মাধ্যমে তিনি বাসায় গিয়ে নারীদের ফেসিয়াল করিয়ে দিতেন। পেজে দেওয়া নম্বরে গত ১১ অক্টোবর এক নারী কণ্ঠের মাধ্যমে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ওই বিউটিশিয়ানকে ফোন দেওয়া হয়। এ সময় জানানো হয় শুক্রাবাদ এলাকায় ফেসিয়াল সেবা দিতে হবে।

পরে সেই তথ্যের ভিত্তিতে সাভার থেকে বিউটিশিয়ান ওই নারী শুক্রাবাদের উদ্দেশে রওনা হন। এ সময় ছেলে কণ্ঠে একজন (রিয়াদ) তার অবস্থান সম্পর্কে ফোনে বারবার জানতে চাচ্ছিলেন। সন্ধ্যার পর ওই নারীকে রিয়াদ শুক্রাবাদ থেকে রিসিভ করে তার ভাড়া বাসায় নিয়ে যান। এ সময় ওই বাসায় রিয়াদ, তার বন্ধু সিয়াম ও জিতু ছাড়া কেউ ছিলেন না। তারা তিন জন মিলে ওই নারীকে ধর্ষণ করেন। ধর্ষণের পর সেই নারীকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেন তারা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির