,

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল যুবকের

news-image

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখীপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. শাহীন মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১৪ অক্টোবর) ভোরে সখীপুর-সাগরদিঘী সড়কের সাবেদের চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শাহীন মিয়া সখীপুর পৌর এলাকার ৮ নং ওয়ার্ড (মিলপাড়) এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। আহত ছানোয়ার হোসেন একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সখীপুরগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক শাহীন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ছানোয়ারকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়।

সখীপুর থানার এসআই দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওভারস্পিডের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯