শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমের দাম বাড়াটা অযৌক্তিক নয়: প্রাণিসম্পদ মন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ডিমের দাম বাড়াটা অযৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, মুরগির খাবারের দাম অনেকগুণ বেড়েছে। ডিমের উৎপাদনে যা ব্যয় হচ্ছে তা তো তুলতেই হবে। তবে অতি মুনাফালোভীদের দূরে রাখতে হবে।

শুক্রবার (১৪ অক্টোবর) ডিম দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

ডিমের বাজারে সিন্ডিকেট ও অব্যবস্থাপনা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাজার ব্যবস্থাপনা এ মন্ত্রণালয়ের অধীনস্থ নয়। আমরা এ ব্যবস্থাপনায় যারা সম্পৃক্ত, তাদের সঙ্গে কথা বলে যদি কোন সিন্ডিকেট বা অব্যবস্থাপনা থাকে, তবে তা দূর করার চেষ্টা করবো।

ডিমের দাম সহনীয় রাখতে কোন উদ্যোগ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা আপেক্ষিক। সবার ক্রয় ক্ষমতা তো এক নয়, একেক জনের একেক রকম। তবে রাষ্ট্র চেষ্টা করছে এ সেক্টরে যারা কাজ করে তাদের সহায়তা করতে। সবটা আমাদের হাতে সবসময় থাকে না। আমাদের যে কাজ সেখানে কোন ঘাটতি আছে কি না দেখেন। রাষ্ট্রেরও সীমাবদ্ধতা আছে। চাইলেই সবকিছু করা যায় না।

বাজারে সিন্ডিকেটের বিষয়ে সতর্ক করে শ ম রেজাউল করিম বলেন, জনগণকে জিম্মি করে যদি বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় বা দাম বাড়ানো হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কিছুদিন আগেও দেখেছি ডিম মজুত করে দাম বাড়ানো হয়েছে। তারপর যখন সরকার এ বিষয়ে হুংকার দিয়েছে, তখন আবার কমিয়েছে। এছাড়া ভোক্তা অধিকারও কিন্তু তাদের অভিযানে অনেক ডিম মজুতদারের সন্ধান পেয়েছে।

মন্ত্রী বলেন, অতি মুনাফা লোভীদের আমরা ছাড় দেবো না। এটি নিয়ে আমরা কাজ করছি। আমরা গণমাধ্যমের সহযোগিতা চাই। তারা যদি বর্তমান বাজার ও ডিম উৎপাদনকারীদের খরচ তুলনামূলকভাবে বিশ্লেষণ করে মানুষের মধ্যে প্রচার করে, তাহলে এটা নিয়ে কোনো বিশৃঙ্খলা থাকবে না।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ