,

নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাওয়াশ সিরিজ জিতল পাকিস্তান

news-image

অনলাইন ডেস্ক : স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজ জিতে নিল পাকিস্তান। তিন বল বাকি থাকতেই কিউইদের ৫ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল।

শুক্রবার (১৪ অক্টোবর) ক্রাইস্টচার্চের ফাইনালে পাকিস্তানের লক্ষ্য ছিল ১৬৪ রানের। সহজ এই লক্ষ্যে খেলতে নেমে মাঝপথে দুইবার জোড়া আঘাতে পাকিস্তানের ব্যাটিং লাইন ভেঙে পড়ার দশা।

কিন্তু মিডল অর্ডারে নামা মোহাম্মদ নওয়াজের মারকুটে ব্যাটিং। আর হায়দার আলী মাত্র ১৫ বল খেলে রানের গতি বাড়িয়ে দিয়ে যান।

১৬ ও ১৭তম ওভারে তিন বলের ব্যবধানে হায়দার ও আসিফ ফিরে গেলেও নওয়াজ একপ্রান্ত থেকে বাউন্ডারি ও সিঙ্গেল-ডাবলসে দলের অনিশ্চয়তা দূর করে দেন। ইফতিখার আহমেদের ছোট্ট কিন্তু কার্যকরী ইনিংসও বলার মতো। শেষ ওভারে দরকার হয় ৪ রানের।

আগের ৩ ওভারে ২৫ রান দেওয়া ব্লেয়ার টিকনার ৪ রান আটকানোর কঠিন দায়িত্ব পান। শেষ ওভারের প্রথম বলে ইফতিখার নেন সিঙ্গেলস, নওয়াজও পরের বলে তোলেন এক রান। ইফতিখার আর অপেক্ষা করেননি, তৃতীয় বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে দলকে জেতান।

২২ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন নওয়াজ, ১৪ বলে ২৫ রান করেন ইফতিখার।

চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল দুই দলেরই। তবে শেষ হাসি হাসল পাকিস্তান। এদিন টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ৩৮ বলে ৫৯ রান করেন কেনে উইলিয়ামসন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯