,

সাফজয়ী কলসিন্দুরের ৮ নারী ফুটবলারকে সংবর্ধনা

news-image

নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ : জাতীয় দলের ৮ নারী ফুটবলারকে সংবর্ধনা দিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার করে ৪ লাখ টাকা উপহার দেওয়া হয়। তারা সবাই ময়মনসিংহের কলসিন্দুরের বাসিন্দা।

আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে সাফ চ্যাম্পিয়নশিপ-২০২২ জয়ী ময়মনসিংহ জেলার ৮ কৃতী ফুটবলারকে এই সংবর্ধনা দেওয়া হয়।

ময়মনসিংহ সিটি করপোরেশন আয়োজিত এই সংবর্ধনায় নারী ফুটবলারদের উত্তরীয় ও ফুলেল সংবর্ধনায় বরণ করা হয়। এ সময় প্রত্যেককে ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা শেষে নারী ফুটবলারদের সম্মানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেয়র মো. ইকরামুল হক টিটু।

সংবর্ধনায় নারী খেলোয়াড় মারিয়া মান্দা অনুপস্থিত থাকায় তার পক্ষে কলসুন্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালা রানী সরকার ক্রেস্ট ও অন্য উপহার গ্রহণ করেন।

খেলোয়াড় সানজিদা আক্তার বলেন, ‘ময়মনসিংহবাসী সবসময় আমাদের পাশে ছিলেন। তাদের ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। সকলের ভালোবাসায় যে সাফল্য আমরা অর্জন করেছি, তা অব্যাহত থাকবে।’

মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘সাফজয়ী নারী ফুটবলাররা বিশ্ব অঙ্গনে আমাদের মর্যাদা বৃদ্ধি করেছে। আমাদের এনে দিয়েছে শ্রেষ্ঠত্বের পুরস্কার। আমরা গর্বিত। এ গর্বের অংশীদার ৮ নারী ফুটবলার আমাদের ময়মনসিংহের সন্তান। এ অনুভূতি অসাধারণ। আমরা ময়মনসিংহের এ নারী ফুবলারদের পাশে আছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন, মসিকের প্যানেল মেয়র ও কাউন্সিলররা, কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালা রানী সরকার প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না