,

৩৭ বছরের নারীকে বিয়ে করলেন ৮০ বছরের বৃদ্ধ

news-image

ভোলা (উত্তর) চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে ৮০ বছরের এক বৃদ্ধের সঙ্গে ৩৭ বছর বয়সী নারীর বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গত মঙ্গলবার রাতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় উভয়পক্ষের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিয়ের বর উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের দক্ষিণ শিবা গ্রামের বাসিন্দা জলিল ফরাজি (৮০)। তিনি পেশায় ইটভাটা শ্রমিক। ১২ বছর আগে তার স্ত্রী মারা যায়। সন্তান থাকলেও তারা আলাদা থাকেন।

অন্যদিকে কনে জাহানারা বেগম (৩৭) একই উপজেলার জাহানপুর ইউনিয়ন তুলাগাছিয়া গ্রামের বাসিন্দা। তিন বছর আগে তার স্বামী মারা যায়। বেঁচে নেই একমাত্র মেয়েও।

কনে জাহানারা বেগম জানান, স্বামী ও মেয়ের মৃত্যুর পর তিনি অসহায় হয়ে পরেন। একাকীত্ব ও ভবিষ্যতের কথা চিন্তা করে বিয়েতে রাজি হয়েছেন। বর্তমানে তাদের বিয়ে ঘিরে গ্রামজুড়ে চলছে আনন্দ উৎসব।

বর জলিল ফরাজী বলেন, ‘এক ঘটকের মাধ্যমে জাহানারা বেগমের সঙ্গে পরিচয় হয়। উভয়ের সম্মতিতে দুই লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়েছে।’

গ্রামের বাসিন্দারা জানান, স্ত্রী মারা যাওয়ার পর প্রায় এক যুগ ধরে একা থাকছিলেন জলিল ফরাজী। তার ছেলে ও মেয়েরা বাবার খোঁজ নেয় না। ইটভাটায় কাজ করে নিজের খরচ চালান জলিল ফরাজী। এতদিন সবাই তাকে দ্বিতীয় বিয়ের কথা বললেও তিনি রাজি ছিলেন না। একপর্যায়ে বৃদ্ধ বয়সের কথা ভেবে বিয়েতে রাজি হন।

এ বিষয়ে জানতে চাইলে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান বলেন, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি। আমি ফেসবুকের মাধ্যমে জেনেছি।’

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী