,

পূজার সঙ্গে বিয়ে নিয়ে যা বললেন শাকিব

news-image

বিনোদন ডেস্ক : সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা শবনম বুবলী ও পূজা চেরিকে নিয়ে সরগরম ঢালিউডপাড়া। বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, বুবলীর সঙ্গে বিচ্ছেদের পর পূজার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শাকিব। এর কতটুকু সত্য, কতটুকু মিথ্যা—তা জানতে আগ্রহের কমতি নেই। এতদিন এসব বিষয়ে বুবলী, পূজা মুখ খুললেও নীরব ছিলেন ঢালিউড কিং শাকিব। এবার তিনিও নীরবতা ভাঙলেন। সতর্ক করলেন সুযোগসন্ধানী মহলকে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসব বিষয়ে একটি পোস্ট করেন শাকিব। তিনি লেখেন, ‘অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিউয়ের আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে।’

শাকিব প্রশ্ন রেখে বলেন, ‘এখন আবার পূজা চেরির নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এত মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে?’

সুপারস্টারের কথায়, ‘এসব যারা করছে সেইসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ?’

গুঞ্জনের সত্যতা নিয়ে প্রশ্ন রেখে শাকিবের ভাষ্য, ‘ভুয়া বিষয়গুলোর ওপর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির