,

মুহূর্তেই ফিলিং স্টেশনে ছড়িয়ে পড়ে আগুন

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনের থাকা সিলিন্ডারবাহী গাড়িতে লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। তাদের পরিচয় এখনো জানা যায়নি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফিলিং স্টেশনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, আজ সন্ধ্যায় মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে একটি সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন লাগে। মুহূর্তেই আগুন ফিলিং স্টেশনে ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, খবর পেয়ে টঙ্গীর ফায়ার স্টেশনের একটি অ্যাম্বুলেন্সসহ তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় দগ্ধ তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির