,

পুলিশের গাড়ি থামিয়ে ছিনতাইয়ের ঘটনায় মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় কাজ শেষে ফেরার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সোনাতলা থানা পুলিশের একটি টিমের গাড়ি থামিয়ে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। আজ বুধবার রাত ১২টার দিকে সিরাজগঞ্জ সদর থানায় মামলা হয়। সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক বাদী হয়ে মামলাটি করেছেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির।

এর আগে, বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সদর উপজেলার মুলিবাড়ী থেকে কড্ডা এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে।
বগুড়া সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, ‘ফেব্রুয়ারি মাসে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী অপহৃত হয়। ওই ঘটনায় ছাত্রীর বাবা মামলা করেন। গত সোমবার ওই ছাত্রীর পরিবার জানতে পারে, মেয়েটি ঢাকায় অবস্থান করছে। তাদের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সোনাতলা থানা পুলিশ ঢাকায় উদ্ধার অভিযানে যায়। সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক ও কনস্টেবল আবুল কালাম এই অভিযানে যান। এ সময় তাদের সঙ্গে ছাত্রীর বাবা ও চাচা ছিলেন। ওই ছাত্রীকে উদ্ধার করে রাতেই তারা সোনাতলার উদ্দেশে রওনা হন। তারা যমুনা সেতু পার হয়ে কড্ডার মোড়ের কাছাকাছি পৌঁছালে সড়কে পেছন থেকে তাদের মাইক্রোবাস লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। এ সময় মাইক্রোবাসের গ্লাস ভেঙে পাথরটি ওই ছাত্রীর চাচার মাথায় লাগে। তার চিৎকারে চালক গাড়ি থামালে ৭-৮ জন ছিনতাইকারী তাদের ঘিরে ধরে। এ সময় গাড়িতে থাকা পুলিশ সদস্যরা তাদের পরিচয় দিলেও ছিনতাইকারী দল তা বিশ্বাস করেনি। তখন ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাদের কাছে থাকা নগদ টাকা, একটি ওয়াকিটকি, মোবাইল ফোন ও মালামাল লুট করতে গেলে কনস্টেবল কালাম তাদের বাধা দেন। এ সময় তার মাথায় ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। লুট করে তারা চলে যায়। আহত কনস্টেবল ও ওই ছাত্রীর চাচাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘ঘটনাটি জানার পর বগুড়া থেকে ডিবি পুলিশ ও সোনাতলা থানা পুলিশ সিরাজগঞ্জে অভিযানে যান।’

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, ‘ছিনতাইয়ের ঘটনার পর থেকে ঘটনাস্থলের আশপাশের এলাকায় অভিযান চলছে। তবে এখন পর্যন্ত ছিনতাই হওয়া মালামাল উদ্ধার হয়নি এবং ছিনতাইকারীরাও শনাক্ত হয়নি।’

পুলিশ সুপার আরও বলেন, ‘রাতে মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার পুলিশের টহল থাকার কথা। এরপরও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে কারও দায়িত্বে অবহেলা আছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ছিনতাই হওয়া মালামাল উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড