,

দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছে মানুষজন

news-image

বিনোদন প্রতিবেদক : আগামী ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে দেশের তারকাদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’। নিউইয়র্কের কুইন্সে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা চিত্রনায়ক শাকিব খান, চঞ্চল চৌধুরী, তাহসান, ইমন, পূজা চেরি, ফারিয়া শাহরিন, নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মেহজাবীন, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা ও পলাশের। অনুষ্ঠানের শেষ মূহুর্তের সকল প্রস্তুতি ও প্রচারণা চলছে বলে জানিয়েছেন আয়োজক আলমগীর খান আলম।

তবে ক’দিন আগেই ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান জানান, তিনি এই অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। কারণ তার হাতে বেশ কিছু কাজ আছে। একদিন আগে, চিত্রনায়িকা পূজা চেরি ফেসবুকে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার খবরটি প্রকাশ্যে আনেন। যদিও এর কিছুক্ষণ পর পূজা সেই ছবি ও পোস্ট ফেসবুক থেকে ডিলিট করে দেন। কিন্তু ততক্ষণে শাকিব-পূজাকে নিয়ে চলা সমালোচনার নতুন মোড় নেয়।

কথা উঠে, শাকিবের এমন ঘোষণায় হতাশ পূজা। কারণ, শাকিব-বুবলীর বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনার পেছনে মূল কারণ নাকি পূজা। আর শাকিব খান নাকি মেতে আছেন পূজার প্রেমে! এমন কি তারা বিয়েও করেছেন গত মাসে! যদিও এসব বিষয় শোবিজে শুধুই গুঞ্জন হয়ে আছে।

তবে গতকাল বুধবার পূজার যুক্তরাষ্ট্রে না যাওয়ার ঘোষণায় দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছে মানুষজন। অনেকেই বলছেন, শাকিব যাচ্ছে না বলে পূজাও ওই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না।

তবে পূজার দাবি, এই সময়টা তিনি ব্যস্ত থাকবেন ‘পরী’ নামের একটি ওয়েব ফিল্ম নিয়ে। আর সে কারণেই মার্কিন মুলুকের অনুষ্ঠানে যাচ্ছেন না তিনি।

পূজার এসব কথা নিয়ে শোবিজে চলছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই বলছে, এসব মিথ্যা নাটক! এখন দেখার পালা কোনটা নাটক আর কোনটা সত্য। তবে শেষটা দেখতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সবাইকে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না