,

বার্সেলোনার আশার সলতে এখনও জ্বলছে

news-image

ক্রীড়া ডেস্ক : সমীকরণটা এমন ছিল যে, টুর্নামেন্টে টিকতে ইন্টারের বিপক্ষে ফিরতি লেগে কোনোভাবেই হারা যাবে না। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে বায়ার্ন মিউনিখের দিকেও। বায়ার্ন যদি ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে ড্র করে, তবেই চ্যাম্পিয়ন্স লিগে টিকবে কাতালানরা।

অবশেষে কঠিন এ সমীকরণের একটা ধাপ উতরে গেছেন চাভি হার্নান্দেজের শিষ্যরা। ফিরতি লেগে ইন্টারের বিপক্ষে জয় না পেলেও রবার্ট লেওয়ানভোডস্কির শেষ দিকের জোড়া গোলে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। ইতালিয়ান জায়ান্টদের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচিয়ে রেখেছে বার্সেলোনা।

যদিও দিনের অপর ম্যাচে প্লাজেনের বিপক্ষে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ, তবে বার্সা ড্র করায় এ যাত্রায় টিকে গেছে তারা।

ঘরের মাঠে প্রতিপত্তি ধরে খেলতে না পারলেও ৪০ মিনিটে সের্গেই রবার্তোর পাসে বল পেয়ে বার্সাকে লিড এনে দেন উসমানে দেম্বেলে, তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ৫ মিনিটের মাথায় সমতায় ফেরে ইন্টার। আলেসান্দ্রো বাস্তোনির ক্রসে বাম পায়ের উঁচু শটে দলকে সমতায় ফেরান নিকোলো বারেলা। এরপর ৬৩ মিনিটে হাকান চালহানোগ্লুর কাছ থেকে বল নিয়ে লাউতারো মার্টিনেজ এগিয়ে দেন সফরকারীদের। খেলার ৮২ মিনিটে বার্সার ত্রাতা হয়ে আসেন লেওয়ানভোডস্কি। দুর্দান্ত এক শটে জালের ঠিকানা খুঁজে নিয়ে আশা টিকিয়ে রাখেন বার্সার। ৮৯ মিনিটের মাথায় সেই আশা মলিন করে দেন ইন্টারের মিডফিল্ডার রবিন গোসেনস। লাউতারোর বাড়ানো বল থেকে জালের ঠিকানা খুঁজে নিয়ে স্কোরলাইন করেন ৩-২।

নাটকের তখনও বাকি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এরিক গার্সিয়ার ক্রসে জালের ঠিকানা খুঁজে নিয়ে লেওয়ানভোডস্কি আরও একবার সমতায় ফেরান দলকে। সেই সঙ্গে বাঁচিয়ে রাখেন বার্সার চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার আশা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির