,

৭ উইকেটের পরাজয়ে জয়শূন্য ত্রিদেশী সিরিজ বাংলাদেশের

news-image

ক্রীড়া প্রতিবেদক : রিজওয়ানকে ফিরিয়ে ম্যাচে উত্তেজনা ছড়িয়েছিলেন সৌম্য সরকার। তবে শেষ পর্যন্ত সে উত্তেজনা বজায় থাকেনি। শেষ ওভারের পঞ্চম বলে সাইফউদ্দিনকে চার মেরে এক বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন মোহাম্মদ নওয়াজ। বিশ্বকাপের আগে তাই জয় দিয়ে কোনো মোমেন্টাম পেল না বাংলাদেশ। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াই করে হারটাই সেরা মোমেন্টাম হয়ে থাকল তাদের জন্য।

নিজের প্রথম তিন ওভারে ৪২ রান দেওয়ার পরও সাইফউদ্দিনের ওপর থেকে আস্থা হারাননি সাকিব। শেষ ওভারে ৮ রানের সমীকরণে তাঁর হাতে বল তুলে দিয়েছেন। তাঁর প্রথম ৩ বল থেকে ৫ রান তুলেছেন নওয়াজ ও আসিফ। পরের বলেও এসেছে ২ রান। শেষ ২ বলে ১ রানের সমীকরণে থাকতে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মারলে পাকিস্তান পায় ৭ উইকেটের জয়।

১ ছক্কা ও ৫ চারে ২০ বলে ৪৫ রানে অপরাজিত থেকে দারুণ ম্যাচ উইনিং ইনিংস খেললেন নওয়াজ। ২ বলে ২ রানে অন্য প্রান্তে অপরাজিত আসিফ আলী।

প্রায় সব বোলারই মোটামুটি কম–বেশি মার খাওয়ায় ১৯তম ওভারে বোলিংয়ে সৌম্য সরকারকে আনেন সাকিব। ফিল্ডারদের ভুলে তাঁর প্রথম দুই বলে ৪ রান নেন রিজওয়ান ও নওয়াজ। তবে পরের দুই বলে কোনো রান দেননি সৌম্য। কিন্তু পঞ্চম বলটি ওয়াইড এবং চমকটা পরের বলেই রিজওয়ান আউট!

সৌম্যকে মারতে গিয়ে ডিপ এক্সট্রা কাভারে ক্যাচ দেন রিজওয়ান। ৫৫ বলে ৬৯ রানে ফেরা রিজওয়ানই হয়েছে ম্যাচ সেরা।

এই হারের মধ্য দিয়ে ত্রিদেশীয় সিরিজ কোনো জয় ছাড়াই শেষ করল বাংলাদেশ। ৪ ম্যাচের সবগুলোই হেরেছে বাংলাদেশ। অন্যদিকে জয় তুলে নিয়ে কাল ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আত্মবিশ্বাস তুলে নিল পাকিস্তান।

পাকিস্তানের হয়ে অধিনায়ক বাবর আজম ৪০ বলে ৫৫ রানের একটি ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ দুটি ও সৌম্য একটি উইকেট শিকার করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড