,

ভার্চুয়াল-ক্রিপ্টো-ফরেন কারেন্সি লেনদেনে নিষেধাজ্ঞা

news-image

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল মুদ্রা (ভার্চুয়াল-ক্রিপ্টো-ফরেন কারেন্সি) লেনদেন ও ক্রয়-বিক্রয়সহ সব ধরনের কার্যক্রম বন্ধ করার নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে।

এতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন বিদেশি ভার্চুয়াল অ্যাসেট সার্ভিস প্রোভাইডার (ভিএএসপি) তাদের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে বাংলাদেশে কার্যরত কোনো কোনো তফসিলি ব্যাংকের গ্রাহক অ্যাকাউন্ট ব্যবহার করে ভার্চুয়াল কারেন্সি, ক্রিপ্টোকারেন্সি ও ফরেন কারেন্সি লেনদেন, ক্রয়-বিক্রয়, পুনঃবিক্রয়, ব্যক্তি টু ব্যক্তি বিনিময়, স্থানান্তর ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে।

এমন পরিস্থিতিতে ভার্চুয়াল সম্পদ ও ভার্চুয়াল মুদ্রার লেনদেন এবং তাদের বিনিময়, স্থানান্তর, বাণিজ্য কার্যক্রম অথবা এমন যেকোনো ধরনের কার্যে সহায়তা প্রদান অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে যথাযথ সতর্কতা অবলম্বন করে মনিটরিং কার্যক্রম বাড়াতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়, এখন থেকে ব্যাংকের প্রধান কার্যালয়, সব শাখা, উপ-শাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোতে দর্শনীয় স্থানে জনসাধারণের অবগতির লক্ষ্যে তাদের বোধগম্য করে নোটিস বোর্ডে প্রদর্শন এবং ওয়েবসাইটের হোম পেজে প্রকাশ করে তা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি প্রশিক্ষণ প্রোগ্রামে প্রশিক্ষণার্থীদের বিজ্ঞপ্তিটির বিষয়গুলো জানাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯