,

পাকিস্তানে বাসে আগুন লেগে ১৭ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : সিন্ধু প্রদেশের হায়দরাবাদ ও জামশোরো শহরের সঙ্গে করাচির বন্দর শহরকে সংযোগকারী এম-৯ মোটরওয়েতে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

সংসদীয় স্বাস্থ্যসচিব সিরাজ কাসিম সোমরো সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত দুর্ঘটনায় ১৭ জন যাত্রী মারা গেছেন। ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধারকারী দল চিকিৎসা দিয়েছে।

বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।

জামশোরো জেলা প্রশাসক আসিফ জামিল জানিয়েছেন, ‘ওই বাসটিতে ভ্রমণকারী সবাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। তারা মোটরওয়ের বাইরে কোথাও স্থানান্তরিত হয়েছিলেন। এদিন তারা বাসে করে দাদু জেলায় বাড়ি ফিরছিলেন।’

তারা ব্যক্তিগত পরিবহন ব্যবহার করছিলেন বলে জানান জামিল।

সিন্ধু প্রদেশের সবচেয়ে বেশি বন্যাকবলিত জেলাগুলোর মধ্যে একটি দাদু জেলা।

কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, বাসের পেছনের অংশে আগুন লেগেছে যা পুরো বাসে ছড়িয়ে পড়ে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯