,

বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়: শেখ পরশ

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপি জনগণের কাছে ভোট চাইতে ভয় পায় তাই বিদেশি পরাশক্তির উপর ভর করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর বলে মন্তব্য করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। আজ মঙ্গলবার হবিগঞ্জ জেলা যুবলীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘তারেক রহমানের নির্দেশ অনুযায়ী তারা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। প্রকৃতপক্ষে বিএনপির রাজনীতি হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি, গুজব রটানো এবং ক্রমাগত মিথ্যাচার করা। কেউ সহিংসতা করলে আমরাও শক্তি প্রয়োগে বাধ্য হব। আমাদের ও মুক্তিযুদ্ধের চেতনার শত্রু হচ্ছে বিএনপি। মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণ ও উন্নয়ন অব্যাহত রাখতে শুধু কর্মী ও দলবান্ধব নয় জনবান্ধবযোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে হবে।’

সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, অ্যাডভোকেট আবু জাহির, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, গাজী মো. শাহনওয়াজ, সাবেক মহিলা এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, আওয়ামী লীগের কেদ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির