,

দ. আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতে নিল ভারত। প্রথম ওয়ানডেতে প্রোটিয়ারা ৯ রানে জিতে শুরু করলেও দ্বিতীয়টিতে ৭ উইকেটের জয় পায় স্বাগতিকরা। তৃতীয়টিতেও একই ব্যবধানে জয় পায় ভারত। ফলে ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় তারা।

আজ মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯৯ রানেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ছোট লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভার ১ বলেই জয় নিশ্চিত করে ভারত।

দক্ষিণ আফ্রিকার কেবল তিনজন ছাড়া কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। তাদের মধ্যে সর্বোচ্চ ৪২ বলে ৩৪ রানের ইনিংস খেলেন হেনরিক ক্লাসেন। ২৭ বলে ১৫ রান করেন ওপেনার জানেমান মালান। মার্কো জানসেনের ব্যাট থেকে আসে ১৪ রান। ভারতের হয়ে ১৮ রান খরচায় ৪ ‍উইকেট তুলে নেন কুলদীপ যাদব। জোড়া উইকেট পান ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ ও শাহবাজ আহমেদ।

রান তাড়ায় খেলতে নেমে খুব বেশি কষ্ট করতে হয়নি ভারতকে। শুরুতে ৮ রান করে শিখর ধাওয়ান বিদায় নিলেও শুভমান গিল দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। তবে এক রানের আক্ষেপ নিয়ে ৪৯ রানে বিদায় নিতে হয় তাকে। মাঝে ইশান কিশান ১০ রান করে বিদায় নিলেও বাকিটুকু সম্পন্ন করেন শ্রেয়াস আইয়ার। ২৩ বলে ২৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির