,

অভিভাবক ছাড়াই হজে যেতে পারবেন নারীরা

news-image

অনলাইন ডেস্ক : রক্তের সম্পর্কের আত্মীয় ছাড়াই নারীরা এখন হজ বা ওমরাহ করতে সৌদি আরব যেতে পারবেন। মিশরে সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ গতকাল সোমবার এ ঘোষণা দেন।

মন্ত্রী জানান, হজ ও ওমরাহ পালনের খরচ কমানোর বিষয়ে সৌদি আরব আগ্রহী। এ ছাড়া যারা পবিত্র কাবা ও মসজিদে নববী পরিদর্শন করতে আগ্রহী তাদের সেবা সংক্রান্ত বিষয়গুলো ডিজিটাইজেশনের কাজ চলছে।

সৌদি গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঘোষণার মধ্যে দিয়ে নারী হজযাত্রীরা অভিভাবক ছাড়াই হজে যেতে পারবেন কি না, সে বিতর্কের অবসান হলো।

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম শাহাদাত হোসেন তাসলাইম বলেন, ‘সৌদি কর্তৃপক্ষের নতুন ঘোষণা নারীদের হজ পালনে ইতিবাচক ভূমিকা রাখবে।’

তৌফিক আল-রাবিয়াহ বলেন, ‘সারা বিশ্বের মুসলমানদের জন্য ওমরাহ ভিসার কোনো কোটা বা সীমা নেই। যে কোনো দেশের মুসলমান যে কোনো ধরনের ভিসা নিয়ে সৌদিতে এসে ওমরাহ পালন করতে পারবেন।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির