,

ভোলায় বাড়ছে ডেঙ্গু রোগী

news-image

ভোলা প্রতিনিধি : ভোলায় বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনিই গড়ে ২ থেকে ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩ জন ডেঙ্গু রোগী।

গত এক সপ্তাহে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে ২১ জন রোগী। এ পর্যন্ত এ রোগে চিকিৎসা নিয়েছেন ৬০ জন। হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ইউনিট না থাকায় অন্য রোগীদের এ রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

ডেঙ্গু আক্রান্ত রাসেল জানান, গত সপ্তাহে ঢাকা থেকে ভোলার আসার পর থেকে তিনি অসুস্থ। এরপর পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হয়।

ডেঙ্গু আক্রান্ত ছিদ্দিক জানান, তিনি চট্রগ্রাম থেকে আসার পর ডেঙ্গুতে আক্রান্ত। হাসপাতালে ৩ দিন ধরে ভর্তি আছেন তিনি।

ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘হাসপাতালে রোগীদের চাপ বেড়েছে। তবে আমরা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে যাচ্ছি। হাসপাতালে জায়গা না থাকায় আলাদা ইউনিট খোলা হয়নি। দুই একদিনের মধ্যে আলাদা ইউনিট খোলা হবে।‘

আবহাওয়া পরিবর্তন এবং ঢাকা থেকে আগত মানুষ থেকে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই মানুষকে সচেতনতার পাশাপাশি ডেঙ্গু বিস্তার রোধে ব্যবস্থা নেওয়া জরুরি বলছেন সচেতনমহল।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির